শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা

পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের দুই দূত।

পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা

ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার অংশ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। বৃহস্পতিবার ক্রেমলিনে অনুষ্ঠিত এই বৈঠকে ইউক্রেনে ইউরোপীয় সেনা মোতায়েনের বিরোধিতা করেন পুতিন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ইউরোপের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ইউরোপের পক্ষ থেকে আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন জ্যারেড কুশনার।

এদিকে, রুশ নিয়ন্ত্রিত ওলেশকি শহরের পর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর কস্তিয়ানতিনিভকায় যৌথ মানবিক সহায়তার প্রস্তাব দেয় মস্কো। পুতিন শহরটি থেকে মাইন অপসারণের উদ্যোগ নেওয়ার কথাও জানান।

বৈঠক শেষে উইটকফ ও কুশনার মস্কো ত্যাগ করেন এবং আয়ারল্যান্ডে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে তাদের।

এর আগে, আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই দিন ধরে ত্রিপক্ষীয় আলোচনা হলেও যুদ্ধ বন্ধে বড় কোনো অগ্রগতি আসেনি। তবে যুদ্ধবন্দি বিনিময়ে সমঝোতায় পৌঁছেছে পক্ষগুলো।

বিজ্ঞাপন