শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

রাশিয়া-যুক্তরাষ্ট্র-ইউক্রেন ত্রিপক্ষীয় আলোচনা আবুধাবিতে শুরু হচ্ছে মঙ্গলবার

রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনা মঙ্গলবার আবুধাবিতে শুরু হবে।

রাশিয়া-যুক্তরাষ্ট্র-ইউক্রেন ত্রিপক্ষীয় আলোচনা আবুধাবিতে শুরু হচ্ছে মঙ্গলবার

রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা আগামী মঙ্গলবার আবুধাবিতে শুরু হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে জানা যায়, পুতিন রাশিয়ার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সঙ্গে বৈঠকে বলেন, আবুধাবিতে আলোচনায় অংশ নিতে রুশ প্রতিনিধিদলের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আলোচনায় রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন রাষ্ট্রপতির সহকারী ভ্লাদিমির মেদিনস্কি। বৈঠকে মেদিনস্কি ছাড়াও ইগর কস্তিউকভ, ইউরি উশাকভ, মিখাইল গালুজিন এবং সের্গেই রিয়াবকভ উপস্থিত ছিলেন।

আবুধাবিতে আলোচনা দুই দিন ধরে চলবে। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এর আগে জানিয়েছিলেন যে, পক্ষগুলো নিরাপত্তা নিশ্চয়তা, উত্তেজনা প্রশমন, মানবিক বিষয় এবং শান্তিপূর্ণ সমাধানের দিকে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে চায়। ক্রেমলিনও আলোচনায় রুশ প্রতিনিধিদলের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন