যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ হয়নি। তিনি এ তথ্য জানান সোমবার উজবেকিস্তানে মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে আলোচনার সময়।
রুবিও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি যুদ্ধের অবসান ঘটানোর দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি উল্লেখ করেন, ‘জেলেনস্কির যে বিষয়ে মনোযোগ দেওয়া উচিত এবং আমরা যে বিষয়ে মনোযোগ দিতে চাই, তা হলো এই যুদ্ধের অবসান ঘটানো।’
ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন যে, গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে রুবিও জানান, এ ধরনের কোনো ‘ঘটনা’ ঘটেনি।