সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু রৌমারিতে ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস।

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাস।

রোববার (১৮ অক্টোবর) দূতাবাসের এক নিরাপত্তা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে।

দূতাবাস জানায়, ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে। এতে বেসামরিক মানুষ হতাহত হয়েছেন এবং যাতায়াত ব্যবস্থায় বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে।

বিবৃতিতে সতর্ক করা হয়, পরিস্থিতি দ্রুত আরও খারাপ হতে পারে এবং সংঘাত ওই এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।

মধ্যপ্রাচ্যে যাতায়াতকারী মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও এয়ারলাইনগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করতে এবং প্রয়োজনে বিকল্প ভ্রমণ পরিকল্পনা প্রস্তুত রাখতে বলেছে দূতাবাস।

এ ছাড়া দূতাবাস সতর্ক করে বলেছে, ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত অন্যান্য প্রতিষ্ঠানে হামলা চালাতে পারে।

বিজ্ঞাপন