শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ ইস্তাম্বুলের কাছে জাহাজ সংঘর্ষ, ১০ নাবিক নিখোঁজ
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ

মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে নাগরিকদের জন্য বাড়তি সতর্কতা জারি করেছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পরিস্থিতির আরও অবনতির ঝুঁকি সম্পর্কে সতর্ক করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

আজ আল জাজিরা জানায়, বিশেষ করে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, তাদের সতর্ক ও অত্যন্ত সজাগ থাকতে হবে। সম্ভাব্য ফ্লাইট বাতিল, মাঝেমধ্যে আকাশসীমা বন্ধ হওয়া এবং যাতায়াত বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।

এছাড়াও, মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদের এই অঞ্চলে বা এর মধ্য দিয়ে ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও সতর্ক করেছে যে, ইরান এবং তেহরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিষয়, কূটনৈতিক স্থাপনা বা আমেরিকানদের সাথে সংশ্লিষ্ট স্থানগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।

বিজ্ঞাপন