মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত এ সতর্কবার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যে হুতিদের হামলার ক্রমবর্ধমান ঝুঁকি এবং ইরানের হুমকির কারণে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের হামলার লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে ইরানের প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়েছে। পররাষ্ট্র দফতর জানায়, ইরান বিভিন্ন উপায়ে মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।
এছাড়া, মার্কিন নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে ফ্লাইট বাতিল, আকাশপথ বন্ধ হওয়া বা অন্যান্য বিঘ্ন ঘটার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করা হয়েছে। এই পরিস্থিতিতে, ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।