মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে কাতার। শনিবার (৭ নভেম্বর) যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এই মন্তব্য করেন।
তিনি জানান, সংঘাতের অবসানে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করার আর কোনো সুযোগ নেই। তিনি বলেন, "পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আগেই উভয় পক্ষকে চুক্তিতে পৌঁছাতে হবে।"
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, চলমান আলোচনা এগিয়ে নিতে কাতার উভয় পক্ষের সাথেই নিবিড় যোগাযোগ বজায় রাখছে।
তিনি শান্তি আলোচনা নিয়ে চলা বিভিন্ন অপপ্রচারের সমালোচনা করে বলেন, "যারা যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়, এসব অপপ্রচার কেবল তাদেরই স্বার্থ হাসিল করছে।"
এদিকে, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই শান্তি আলোচনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যুদ্ধ বন্ধের লক্ষ্যে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলমান রয়েছে।