শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ ইস্তাম্বুলের কাছে জাহাজ সংঘর্ষ, ১০ নাবিক নিখোঁজ
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, ব্যাপক অগ্নিকাণ্ড

হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের পর ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, ব্যাপক অগ্নিকাণ্ড

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের পর ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) আজ এই তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালির ‘অনিরাপদ দক্ষিণাঞ্চলীয় পথ’ দিয়ে যাওয়ার সময় দুটি ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলোতে ‘ব্যাপক অগ্নিকাণ্ড’ ছড়িয়ে পড়ে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, উদ্ধারকারী দলগুলো জাহাজগুলোর নাবিক ও কর্মীদের নিরাপদে সরিয়ে নিচ্ছে।

আইআরজিসি জাহাজ পরিচালনাকারী কোম্পানিগুলোকে সতর্ক করে বলেছে, তারা যেন তাদের কর্মীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে এবং ‘মার্কিন সামরিক বাহিনীর দেওয়া মিথ্যা তথ্য’ বিশ্বাস না করে।

এছাড়া, বিপজ্জনক হিসেবে চিহ্নিত পথগুলো এড়িয়ে চলার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, “এটা স্পষ্ট যে, এই অঞ্চলে আমেরিকার অশুভ কর্মকাণ্ড যতদিন অব্যাহত থাকবে, ততদিন হরমুজ প্রণালি বন্ধ থাকবে এবং এই অঞ্চল থেকে এক ফোঁটা তেল, গ্যাস কিংবা এক প্যাকেট রাসায়নিক সারও রপ্তানি করা হবে না।”

বিজ্ঞাপন