রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি
আন্তর্জাতিক

ইয়েমেনের হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে।

ইয়েমেনের হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে। আজ সোমবার, ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই অবরোধের কথা জানান।

বিবৃতিতে সৌদি আরবকে ‘অপরাধী ও শত্রু’ হিসেবে উল্লেখ করা হয়েছে। হুথিদের দাবি, সৌদি সরকার ইয়েমেনের ওপর ‘অন্যায় ও দমনমূলক’ অবরোধ অব্যাহত রেখেছে, যার প্রতিক্রিয়ায় তারা এই নৌ অবরোধ শুরু করেছে।

হুথি বিদ্রোহীরা সতর্ক করেছেন যে, সৌদি সরকার যদি এই অবরোধের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চায়, তবে তাদের পাল্টা জবাব দেওয়া হবে।

২০২২ সালে যুদ্ধবিরতির পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে। হুথিরা অভিযোগ করেছে যে, সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনী তাদের নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে হামলা চালিয়েছে।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, হুথিরা সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে সেগুলো আকাশে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছেন।

বিজ্ঞাপন