রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
আন্তর্জাতিক

হরমুজে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রের চাপের অভিযোগ

হরমুজে দুইটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রের চাপের অভিযোগ করেছেন আইআরজিসি।

হরমুজে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রের চাপের অভিযোগ

হরমুজ প্রণালির দক্ষিণে একটি অনিরাপদ নৌপথ দিয়ে যাওয়ার চেষ্টা করার সময় দুইটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (২০ জুলাই) ভোরে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর চাপ এবং জোরপূর্বক নির্দেশে জাহাজ দুটি ওই পথ ব্যবহার করার চেষ্টা করছিল।

বিবৃতিতে বলা হয়, "যতদিন এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আগ্রাসন চলবে, ততদিন হরমুজ প্রণালি দিয়ে সার, তেল বা গ্যাস পরিবহন নিরাপদ থাকবে না।" একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এর আগে, যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের কুমজার থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত বন্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছিল। তবে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষ আবারও পাল্টাপাল্টি হামলা শুরু করে।

বিজ্ঞাপন