রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
আন্তর্জাতিক

২০ দিনে চীনে ৬০০ কোটি ডলারের তেল বিক্রি করেছে ইরান

২০ দিনে চীনের কাছে ৬০০ কোটি ডলারের তেল বিক্রি করেছে ইরান।

২০ দিনে চীনে ৬০০ কোটি ডলারের তেল বিক্রি করেছে ইরান

গত ২০ দিনে চীনের কাছে ৬০০ কোটি ডলারের অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করেছে ইরান। এই সুযোগটি কাজে লাগাতে তেহরান ১৭ জুন যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ১৭ জুন থেকে ৩০ জুনের মধ্যে তেহরান বেইজিংয়ে প্রায় ৭ কোটি ব্যারেল অপরিশোধিত তেল পাঠিয়েছে। এ জন্য ইরান নিজেদের ২০টিরও বেশি ট্যাঙ্কার জাহাজ ব্যবহার করে মালয়েশিয়ার পূর্ব উপকূলে তেল লোড করে চীনের বন্দরে পৌঁছে দিয়েছে।

যদিও উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ৭ জুলাই আবারও মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। উল্লেখ্য, ইরানের তেলের ওপর প্রথমবার রপ্তানি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ১৯৭৯ সালে, এবং পরবর্তী বছরগুলোতে সেই নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়।

বিজ্ঞাপন