বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
মাগুরায় যুবদল নেতার মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ জয়পুরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত, তদন্ত কমিটি গঠন স্পেনে প্রবল বৃষ্টিতে চারজনের মৃত্যু, ব্যাপক বন্যার সৃষ্টি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ জন নিহত ইয়েমেনে হুতি হামলায় ১৮ জন নিহত, আহত ৩০ অস্ট্রেলিয়ার এমপি হেলেন হেইন্স গুরুতর আহত, তদন্ত চলছে কানাডার সামরিক ঘাঁটিতে ঘাসের আগুনে চার সৈন্যের মৃত্যু কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র
আন্তর্জাতিক

ইরানে নিহত মার্কিন সেনাদের প্রসঙ্গে রুবিওর শোক প্রকাশ

ইরানে নিহত মার্কিন সেনাদের নিয়ে মার্কো রুবিওর শোক ও সমবেদনা প্রকাশ।

ইরানে নিহত মার্কিন সেনাদের প্রসঙ্গে রুবিওর শোক প্রকাশ

ইরানে চলমান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের নিয়ে শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, সামরিক বাহিনীর কোনো কার্যক্রমই পুরোপুরি নিরাপদ নয় এবং দেশের জন্য কাজ করা সাহসী সেনাদের প্রতি তিনি কৃতজ্ঞ।

রোববার (১৯ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও উল্লেখ করেন, উত্তর ইরাকে শনিবার যে ঘটনায় এক মার্কিন সেনা নিহত হয়েছেন, সেটি ছিল একটি দুর্ঘটনা। ভূপাতিত একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় ওই সেনা ক্ষতিগ্রস্ত হন বলে জানান তিনি।

রুবিও বলেন, 'সামরিক বাহিনীর কোনো কাজই নিরাপদ নয়। সবকিছুতেই স্বাভাবিকভাবেই ঝুঁকি রয়েছে। আর আমরা কৃতজ্ঞ যে আমাদের দেশের সেবায় এমন সাহসী মার্কিন নাগরিকরা ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করছেন।'

এর আগে, শুক্রবার জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হন। ওই হামলার বিষয়ে রুবিও বলেন, 'একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক দিয়ে চলে এসেছিল। আমরা প্রায় সব ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করেছি। কিন্তু একটি ঢুকে পড়ে... এটি হৃদয়বিদারক।'

নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি তাদের পরিবারের জন্য এবং নিহতদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করছেন। বর্তমানে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে, এবং আহত হয়েছেন আরও চার শতাধিক মার্কিন সেনা।

বিজ্ঞাপন