শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে ৯ দিনের টানা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা ৯ দিন ইরানের ওপর হামলা চালাচ্ছে।

ইরানের বিরুদ্ধে ৯ দিনের টানা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে টানা ৯তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

সেন্টকম জানায়, তাদের অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা-সংক্রান্ত স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং যোগাযোগ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

১৯ জুলাই রাত ১০টায় এই হামলা কার্যক্রম শেষ হয়। সেন্টকমের বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর ইরানের হামলার সক্ষমতা আরও কমিয়ে আনার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সর্বাধিনায়কের নির্দেশনায় যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী ইরানকে জবাবদিহিতার আওতায় আনছে। সেন্টকমের বাহিনী অত্যন্ত সতর্ক, নিবদ্ধ-লক্ষ্য, বিধ্বংসী সক্ষমতাসম্পন্ন এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন