রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
আন্তর্জাতিক

ইরান দাবি করেছে, মার্কিন ড্রোন ভূপাতিত

ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করেছে এবং একটি ক্ষেপণাস্ত্রও প্রতিহত করেছে।

ইরান দাবি করেছে, মার্কিন ড্রোন ভূপাতিত

ইরান দাবি করেছে যে, তারা যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ইসলামিক প্রজাতন্ত্রের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দক্ষিণাঞ্চলে একটি ড্রোন এবং আহভাজের আকাশে একটি 'এমকিউ-৯' ড্রোন ধ্বংস করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর বরাত দিয়ে আল জাজিরা জানায়, ভূপাতিত করা ড্রোনটি ওই অঞ্চলের সামরিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছিল।

আইআরজিসির পক্ষ থেকে আরও বলা হয়েছে, তাদের এয়ার ফোর্স বাহিনী দক্ষিণ-পশ্চিম ইরানের আহভাজ শহরের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে।

এছাড়া, পশ্চিম ইরানে যুক্তরাষ্ট্রের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছেন ইরানের সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধের দাবি এসেছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

বিজ্ঞাপন