শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
আন্তর্জাতিক

ট্রাম্পের শোক, ইরানে নিহত মার্কিন সেনাদের সংখ্যা ১৭

ট্রাম্প ইরানে নিহত মার্কিন সেনাদের জন্য শোক প্রকাশ করেছেন, নিহতের সংখ্যা ১৭।

ট্রাম্পের শোক, ইরানে নিহত মার্কিন সেনাদের সংখ্যা ১৭

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, সামরিকভাবে ইরানকে ব্যাপক ক্ষতির মুখে ফেলেছে যুক্তরাষ্ট্র।

রোববার (১৯ জুলাই) ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, 'আমরা খুবই মর্মাহত। তবে তারা ছিলেন অসাধারণ মানুষ, প্রকৃত দেশপ্রেমিক। তারা এমন একটি লক্ষ্য নিয়েই লড়াই করছিলেন, যাতে ইরান কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে।'

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, উত্তর ইরাকে শনিবার ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত অংশ নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার সময় বিস্ফোরণে এক মার্কিন সেনা নিহত হন। এছাড়া শুক্রবার জর্ডানে ইরানের হামলায় আরও দুই মার্কিন সেনা প্রাণ হারান। এসব ঘটনার পর নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৭ জনে পৌঁছেছে।

নিহত সেনাদের প্রসঙ্গের পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান নিয়ে কথা বলেন। তিনি দাবি করেন, 'ইরান সামরিকভাবে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। প্রায় সব ধরনের সামরিক সক্ষমতাই তারা হারিয়েছে। তাদের হাতে এখন খুব সামান্যই অবশিষ্ট রয়েছে।'

তিনি জানান, রোববার রাতেও ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, 'আজ রাতেও আমরা তাদের ওপর খুব জোরালোভাবে আঘাত হেনেছি।'

সেন্টকম জানায়, টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন