শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মার্কিন সিনেট ট্রাম্পের ইরান যুদ্ধ ক্ষমতা সীমিতের প্রস্তাব নাকচ করলো

মার্কিন সিনেট ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধের ক্ষমতা সীমিতের প্রস্তাব নাকচ করেছে।

মার্কিন সিনেট ট্রাম্পের ইরান যুদ্ধ ক্ষমতা সীমিতের প্রস্তাব নাকচ করলো

যুক্তরাষ্ট্রের সিনেট ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব নাকচ করেছে। ৫১-৪৮ ভোটে প্রস্তাবটি বাতিল হয়।

এই প্রস্তাবটি পাস হলে ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন নিতে হতো ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে অথবা সামরিক অভিযান চালাতে। গত সেপ্টেম্বরে প্রতিনিধি পরিষদে ২২০-২০৪ ভোটে প্রস্তাবটি পাস হয়েছিল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিনেটে ভোটাভুটির সময় তিন রিপাবলিকান সিনেটর— সুসান কলিন্স, লিসা মারকোস্কি এবং র‍্যান্ড পল— ডেমোক্র্যাটদের সঙ্গে প্রস্তাবের পক্ষে ভোট দেন।

ডেমোক্র্যাটদের মধ্যে পেনসিলভানিয়ার সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। ফেটারম্যান ইসরায়েল এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতি সমর্থন জানিয়েছেন।

১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজল্যুশনের আওতায় এই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, যার মাধ্যমে ট্রাম্পকে ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অংশগ্রহণ বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে কংগ্রেসের আইন প্রণয়নের পক্ষে। ডেমোক্র্যাটদের মধ্যে এই হার ৯৩ শতাংশ এবং রিপাবলিকানদের মধ্যে ৫১ শতাংশ।

বিজ্ঞাপন