বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

টুঙ্গিপাড়ায় থানায় হামলা, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সহিংসতা ছড়িয়ে পড়েছে।

টুঙ্গিপাড়ায় থানায় হামলা, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি গ্রেফতারকে কেন্দ্র করে থানায় অগ্নিসংযোগ, অস্ত্র লুট ও এমপির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৭টার দিকে এই সহিংসতা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেফতার করে। এ ঘটনার পর ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় গিয়ে তাদের ছাড়িয়ে আনতে যায়। পুলিশের সাথে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে থানায় হামলা চালায়।

হামলার সময় তারা থানার হাজতখানা ভেঙে গ্রেফতার আসামিদের ছিনিয়ে নেয় এবং পুলিশের অস্ত্র লুটে নেয়। পুলিশ তাদের মোকাবিলা করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রবার বুলেট নিক্ষেপ করে।

এদিকে, গোপালগঞ্জ থেকে রিজার্ভ ফোর্স টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে নিলফা বাজারে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাধার মুখে পড়ে। তারা আনসার ব্যাটালিয়নের গাড়িসহ ৬টি গাড়িতে অগ্নিসংযোগ করে।

অন্যদিকে, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড সৃষ্টি করায় ফায়ার সার্ভিস আগুন নেভাতে যেতে পারেনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন