বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শামা ওবায়েদ: শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের সমর্থন রয়েছে

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে সরকারের সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ।

শামা ওবায়েদ: শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের সমর্থন রয়েছে

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে জিএসজি গ্লোবাল ডে উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের পাওনা ও দাবি মেটাতে সরকার প্রস্তুত। তিনি উল্লেখ করেন, শ্রমিকদের সঙ্গে সরকার আলোচনা করছে।

শামা ওয়ায়েদ গার্মেন্টস শিল্প ঘিরে চলমান সহিংসতাকে আওয়ামী লীগের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, ১৭ বছর ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে জিম্মি করে রেখেছিল এবং আবারও জিম্মি করতে সহিংসতা চালাচ্ছে।

তিনি বলেন, বিদেশি ক্রেতা ও উন্নয়ন সহযোগীরা যখন দেশে বিনিয়োগ করছে, তখন আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে।

শামা ওয়ায়েদ বলেন, বাংলাদেশের অর্থনীতির জন্য আওয়ামী লীগের কোনো দরদ বা ভালোবাসা নেই। তিনি সরকারকে সতর্ক করে বলেন, আওয়ামী লীগ কত নিচে নামতে পারে, তবে সবকিছুরই সীমা আছে।

বিজ্ঞাপন