বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গণতন্ত্রের পথ ককটেল বিস্ফোরণে রুদ্ধ হবে না: রিজভী

রিজভী বলেন, গণতন্ত্রের পথ ককটেল বিস্ফোরণে রুদ্ধ হবে না।

গণতন্ত্রের পথ ককটেল বিস্ফোরণে রুদ্ধ হবে না: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় মন্তব্য করেছেন যে, গণতন্ত্রের চলমান পথ ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দিয়ে রুদ্ধ করা সম্ভব নয়।

রিজভী বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'রক্তপিপাসু' এবং জুলাই মাসে ১৪শ’ বাচ্চাকে হত্যার নির্দেশ দিয়েছেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা এখনও রক্তের নেশা মেটাতে পারেননি। তিনি বলেন, '১৪শ’ মানুষকে হত্যা করার পরও তার কোনো অনুশোচনা নেই।'

তিনি আওয়ামী লীগকে অভিযুক্ত করে বলেন, তারা আবার ক্ষমতায় আসার জন্য রক্ত ঝরানোর পথ বেছে নিয়েছে। রিজভী বলেন, 'কোনো অনায্য সরকার কখনো নির্বাচিত সরকারকে পরাস্ত করে ফিরে আসতে পারবে না।'

৭১ সালের স্বাধীনতার কথা উল্লেখ করে রিজভী জানান, 'আমাদের স্বাধীনতা সুরক্ষিত হয়েছে ৭ নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে।'

তিনি আরও বলেন, 'এই বিপ্লবের মাধ্যমে আমাদের ইন্টারনাল ও এক্সটারনাল সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে।'

বিজ্ঞাপন