বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

নাহিদ ইসলামের ওপর হামলার নিন্দা, বিচারের আহ্বান সরকারের

নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ সরকারের নিন্দা ও বিচারের আহ্বান।

নাহিদ ইসলামের ওপর হামলার নিন্দা, বিচারের আহ্বান সরকারের

যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানিয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, গত ১৬ নভেম্বর লন্ডনে নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের কর্মীরা হামলা চালায়। এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

বাংলাদেশ সরকার যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের ওপর এ ধরনের সহিংস কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানিয়ে বলেছে, এই হামলা ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা সংঘটিত হয়েছে। সরকার দাবি করেছে, এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ন করে।

সরকার পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে যুক্তরাজ্যের আইন অনুযায়ী বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট ব্রিটিশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। সরকারের বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশের ভেতরে কিংবা বিদেশে কোনো নাগরিকের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ ও রাজনৈতিক মতামত প্রকাশের কারণে সহিংসতা বা ভয়ভীতির শিকার হওয়া উচিত নয়।

বিজ্ঞাপন