ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে কনটেইনার ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছেন, যা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এই দুর্ঘটনার পর আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কাজিরাঙার জাতীয় উদ্যানের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, মিনিবাসটি বোকাখাট থেকে নগাঁও জেলার দিকে যাচ্ছিল এবং কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে রঙ্গাজানে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগেছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনাকে মর্মান্তিক আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।