বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ভারতের রাজধানী দিল্লি এখন শীর্ষে অবস্থান করছে। শুক্রবার (১৩ নভেম্বর) পাকিস্তানের লাহোরকে ছাড়িয়ে দিল্লি এই খেতাব অর্জন করে।
দিল্লির ২ কোটি বাসিন্দা ঘন ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৭টায় দিল্লির বায়ুমান সূচক ছিল ৩৩৪, যা 'বিপজ্জনক' পর্যায়ের অন্তর্ভুক্ত।
এদিকে, ভারতের সরকারি সংস্থা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের মতে, ওই সময়ে সূচকটি ৪০৩ রেকর্ড করা হয়েছে, যা পরিস্থিতিকে গুরুতর হিসেবে চিহ্নিত করে।
উল্লেখ্য, দুই সংস্থার মাপার পদ্ধতি ও মানদণ্ড আলাদা হওয়ায় এই পার্থক্য দেখা দিয়েছে।