বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি সংসদে উঠেছে

জাতীয় সংসদে যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি উঠেছে রাহেদুল ইসলামের ওপর হামলার অভিযোগে।

যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি সংসদে উঠেছে

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেফতারের দাবি জাতীয় সংসদে তুলেছে জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদের পয়েন্ট অব অর্ডারে তিনি বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলার অভিযোগে এই দাবি উঠেছে। নাজিবুর রহমান অভিযোগ করেন, নয়ন এবং তার সহযোগীরা আইনজীবী রাহেদুল ইসলামকে গাড়ি থেকে জোর করে টেনে বের করে এবং মারধর করে।

তিনি বলেন, রাহেদুল ইসলাম বারবার বলেছেন, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য এবং বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য। এরপরও তাকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রাখা হয়েছে এবং রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে।

নাজিবুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংসদে অনেক সুপ্রিম কোর্ট বারের সদস্য উপস্থিত আছেন। তিনি এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি আশা করেন।

তিনি আরও বলেন, “আমরা মবের বিরুদ্ধে কথা বলি, তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কিন্তু তার কিছুই হয়নি।”

বিজ্ঞাপন