ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা ওয়াকআউট করেছেন। বৃহস্পতিবার সংসদের আইন প্রণয়ন কার্যাবলির শুরুতেই এই ঘটনা ঘটে।
বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ওয়াকআউটের ঘোষণা দেন। তিনি বলেন, ‘বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা, গ্যাসের তীব্র সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি—এসব বিষয়ে আলোচনার জন্য সংসদ অধিবেশন আহ্বান করা হয়নি।’
শফিকুর রহমান অভিযোগ করেন, ‘গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে সংসদে কোনো সমাধান হয়নি। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টিকে বাদ দেওয়া হয়েছে।’ তিনি এ সময় সংসদ পরিচালনার একপেশে আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
তিনি আরও বলেন, ‘আমরা পুরো সংস্কার চাই এবং গণভোটের বাস্তবায়ন চাই। এইভাবে কোনো প্রক্রিয়ার অংশ হতে চাই না, এজন্য আমরা ওয়াকআউট করছি।’