ফেনী মহীপালে ১১ দলের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, "অতীত থেকে শিক্ষা না নিলে এই সরকারকেও পালাতে হবে।"
তিনি অভিযোগ করেন, সরকার বারবার জনগণের দাবি উপেক্ষা করে মানুষের সাথে প্রতারণা করছে। দেশের যেকোনো সংকটে অন্যান্য রাজনৈতিক দল বিদেশে পালিয়ে যায়, কিন্তু জামায়াত কখনও দেশ ছেড়ে পালায়নি।
শফিকুর রহমান আরও বলেন, "জন অধিকার নিয়ে স্বেচ্ছাচারিতা করলে বিরোধী দল ছাড় দেবে না।" তিনি সবাইকে নতুন করে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিতে আহ্বান জানান।
এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আঘাত আসলে পাল্টা আঘাত করতে প্রস্তুত থাকার নির্দেশ দেন। তিনি উল্লেখ করেন, ঢাকার মহাসমাবেশ থেকে রাজনৈতিক চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
নাহিদ ইসলাম জানান, "যদি সরকার ছয় দফা মেনে নেয়, তবে বিরোধী দল কঠোর কর্মসূচি থেকে সরে আসবে।"