অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবেলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।
ডা. শফিকুর রহমান বলেন, "প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদী ঐক্য করতে হবে। দেশের বৃহত্তম স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে।"
তিনি জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশে অস্থিরতা শুরু হওয়ার কথা উল্লেখ করে বলেন, "আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুব সমাজ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল।"
জামায়াত আমির আরও বলেন, "সকল হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে।"