মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জামায়াতের আমিরের অভিযোগ, সরকার বিরোধীদের ওপর চাপাচ্ছে দায়

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

জামায়াতের আমিরের অভিযোগ, সরকার বিরোধীদের ওপর চাপাচ্ছে দায়

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার তার পাহাড়সম অদক্ষতা চাপা দেওয়ার জন্য বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে। তিনি মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জামিনে কারামুক্ত হন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে নিয়ে এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, অতীতের স্বৈরাচারী কায়দায় বিরোধীদের কণ্ঠ দমন করা যাবে না। জনগণের প্রত্যেকটি অধিকার আদায়ের জন্য আন্দোলন চলছে এবং যে কারও রক্তচক্ষু উপেক্ষা করে জনগণের অধিকার আদায় করা হবে।

তিনি বলেন, যারা সরকারের কাঁধে চেপে বিপথে পরিচালিত করছে, বিপদে পড়লে তারাই সরকারের সঙ্গে থাকবে না।

আখতারুজ্জামান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সরকারি কাজে বাধা এবং সরকারি কর্মকর্তার গায়ে হাত তোলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যদি কোনো অপরাধী না থাকে, তাহলে বিমানবন্দরের দুজন কর্মকর্তাকে কেন সাময়িক বরখাস্ত করা হলো—এমন প্রশ্নও তোলেন তিনি।

বিজ্ঞাপন