গার্মেন্টস শিল্পের উৎপাদন ব্যাহত করার উদ্দেশ্যে উসকানি দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী উল্লেখ করেন, কিছু রাজনৈতিক মহল গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার জন্য উসকানি দিচ্ছে। তিনি বলেন, "যদি কেউ গার্মেন্টস কারখানা বন্ধ করার জন্য উসকানিমূলক কর্মকাণ্ড চালায়, তবে সরকার কঠোর আইনগত ব্যবস্থা নেবে।"
সালাহউদ্দিন আহমদ আরও জানান, ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত একটি মহল গার্মেন্টস শিল্পকে ব্যবহার করে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করবে।
মন্ত্রী আন্দোলনকারী শ্রমিকদের সম্পর্কে মন্তব্য করে বলেন, "যারা আন্দোলন করছে তারা শ্রমিক নয় এবং তাদের দাবি গার্মেন্টস শ্রমিকদের প্রকৃত দাবি নয়।"