মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত অনেকেই বজ্রপাতে পাবনায় ৬ জনের মৃত্যু, আহত ৩ বাইন্যান্সে ৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলা, বিপুল ক্ষতি
রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রী: আন্দোলনকারী শ্রমিকরা ফ্যাসিবাদী গোষ্ঠীর এজেন্ট

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনরতরা ফ্যাসিবাদী গোষ্ঠীর এজেন্ট।

স্বরাষ্ট্রমন্ত্রী: আন্দোলনকারী শ্রমিকরা ফ্যাসিবাদী গোষ্ঠীর এজেন্ট

শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট আন্দোলন বর্তমানে আর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে শ্রমিক প্রতিনিধিদের সাথে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রীও শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের কথা বলেছেন। রাস্তায় যারা অন্যায্য দাবিতে আন্দোলন করছে, তাদের সাথে শ্রমিকদের কোন সম্পর্ক নেই।"

তিনি আরও জানান, মুখোশধারীরা আন্দোলনে যুক্ত রয়েছে এবং যারা আহত হয়েছেন, তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলনরতদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, "মজুরি বোর্ডের জন্য শ্রমিকরা কখনও সড়ক-মহাসড়ক অবরোধ করেনি। আমরা দেখেছি মুখোশধারী যারা গ্রেফতার হয়েছে, তারা সেখানে রাজনৈতিক স্লোগান দিয়েছে।"

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ গার্মেন্টস শিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শ্রমিক নেতারা বৈঠকে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরেছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন