আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য আসামির সম্পত্তি বিক্রি করে অর্ধেক অর্থ জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের পরিবারকে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে আপিল না করায় ১১-১২ জন আসামির সম্পত্তি বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ নিহতদের পরিবারকে দেওয়ার নির্দেশনা রয়েছে।
চিফ প্রসিকিউটর আরও জানান, আসামিরা নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল করেননি, তাই তাদের আপিল না করার বিষয়টি ধরে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারের হেফাজতে নেওয়ার জন্য একটি চিঠি দেওয়া হবে। এর মাধ্যমে নিহতদের পরিবারের জন্য প্রাপ্ত অর্থ নিশ্চিত করা হবে।