শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঘোড়ার মাংস কাণ্ডে ছাত্রদল নেতা মাহমুদুল হাসান বহিষ্কার

ঘোড়ার মাংস কাণ্ডে মাহমুদুল হাসানকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘোড়ার মাংস কাণ্ডে ছাত্রদল নেতা মাহমুদুল হাসান বহিষ্কার

যমুনা টেলিভিশনে ঘোড়া মাংস চক্রের সংবাদ প্রকাশের পর জামালপুর জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। ২৫ আগস্ট 'বয়স্ক-অসুস্থ ঘোড়া কিনে চরে নিয়ে জবাই, ঢাকায় এসে হয়ে যায় গরুর মাংস' শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

এতে ঘোড়ার মাংস বিক্রির চক্রের সদস্যদের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনায় মাহমুদুল হাসানের নাম উঠে আসে। পরবর্তীতে ২৬ আগস্ট তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মাহমুদুল হাসানকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়ে মাহমুদুল হাসান জানান, তিনি এই ঘটনার সাথে জড়িত নন এবং মানুষের মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, "আরেকটু তদন্ত করা যেতে পারতো। আমি আবারও তদন্ত করার অনুরোধ জানাচ্ছি।"

এদিকে, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান শুমিল বিষয়টি নিশ্চিত করে বলেন, "বিষয়টি টেলিভিশনে প্রচার হওয়ার পর কেন্দ্র দেখে এবং মেহেদীর বক্তব্যও শুনে। পরে কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়।"

বিজ্ঞাপন