বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের ওয়াকআউটের কারণ

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সংসদে আলোচনার সুযোগ না পাওয়ার অভিযোগে ওয়াকআউট করেছেন।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের ওয়াকআউটের কারণ

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ওয়াকআউটের ঘোষণা দেন।

তিনি বলেন, "আমরা এখন আর এই আলোচনায় অংশগ্রহণ করবো না। এই পর্বে আমরা সংসদ থেকে বিদায় নিচ্ছি। আমরা আবার ওয়াকআউট করছি।" তিনি আরও জানান, জনগণের পক্ষে কথা বলার জন্য চারটি নোটিশ জমা দিয়েছেন এবং আশা করেন, সেই নোটিশগুলো জনস্বার্থে আলোচনার সুযোগ সৃষ্টি করবে।

বিরোধীদলীয় নেতা বিদ্যুৎ ও গ্যাস সংকট, লোডশেডিং, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "এসব বিষয়ে আলোচনার জন্য বিশেষ সংসদ অধিবেশন আহ্বানের অনুরোধ জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি।"

তিনি অভিযোগ করেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে বিপুলসংখ্যক কলকারখানা বন্ধ হয়ে গেছে, যা লাখ লাখ শ্রমিককে ক্ষতিগ্রস্ত করেছে। সংসদে সরকারের দেওয়া তথ্যের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার মিল না থাকার দাবি করেন তিনি।

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বিরোধীদলীয় নেতা বলেন, "গণভোটে জনগণের দেওয়া সংস্কারের রায় উপেক্ষা করা হচ্ছে।" বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, গুম ও পুলিশ সংস্কার এবং নির্বাচন কমিশনসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এছাড়া, বৃহস্পতিবারকে বেসরকারি সদস্যদের জন্য নির্ধারিত দিন উল্লেখ করে সরকারি বিল উত্থাপনের বিষয়েও আপত্তি জানান তিনি। তিনি দাবি করেন, এভাবে সংসদকে একতরফাভাবে পরিচালনার প্রক্রিয়ার অংশ হতে চান না বিরোধীদল।

বিজ্ঞাপন