এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, দেশের জনগণ বর্তমানে অনিরাপত্তার মধ্যে রয়েছে। তিনি বলেন, বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে এবং সংসদে আইনশৃঙ্খলার অবনতির বিষয়টি উত্থাপন করলে কটুক্তির শিকার হতে হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিরোধী দলের ওয়াকআউটের পর এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম স্পিকারকে পক্ষপাতিত্বের অভিযোগও করেন।
তিনি আরও বলেন, বিছিন্নভাবে মানবাধিকার ও গুম প্রতিরোধ আইন প্রণয়ন করা হচ্ছে এবং সরকারি দলের মতামতের ভিত্তিতে তা পাশ করানো হচ্ছে। এ ধরনের কার্যকলাপের প্রতিবাদে তারা ওয়াকআউট করেছেন।
নাহিদ ইসলাম জানান, সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে এবং এর বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।