মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিরোধীদলের এমপিদের অভিযোগ: সরকারি দলের চেয়ে কম বরাদ্দ

বিরোধীদলের এমপিরা অভিযোগ করেছেন, সরকারি দলের চেয়ে কম বরাদ্দ পাচ্ছেন তারা।

বিরোধীদলের এমপিদের অভিযোগ: সরকারি দলের চেয়ে কম বরাদ্দ

বিরোধীদলের সংসদ সদস্যরা অভিযোগ করেছেন যে, নির্বাচনি এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে। তারা দাবি করেছেন, সব দলের এমপিরা সমান বরাদ্দ পাচ্ছেন না এবং সরকার পরিকল্পিতভাবে বিরোধী জোটকে বঞ্চিত করছে। এর ফলে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা তাদের নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষা করতে পারছেন না।

সংসদ সদস্যরা জানান, তারা তাদের এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ পেয়ে থাকেন। এবারে প্রত্যেক এমপির জন্য বছরে ১০ কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে, তবে বিরোধীদলের এমপিরা অভিযোগ করেছেন যে, সরকারি দলের এমপিরা বেশি বরাদ্দ পাচ্ছেন।

ঢাকা-৫ আসনের জামায়াতে ইসলামী এমপি মোহাম্মদ কামাল হোসেন বলেন, “সরকারি দল দুই কোটি টাকা পাচ্ছে, আর আমি অর্থাৎ বিরোধীদলের এমপি সেখানে ১৬ লাখ টাকা পাচ্ছি। সরকার বিরোধীদলের এমপিদের বরাদ্দ না দিয়ে সংবিধান লঙ্ঘন করছে।”

কুড়িগ্রাম-২ আসনের এনসিপির এমপি ড. আতিকুর রহমান মুজাহিদ বলেন, “সরকারি দল ২৫টি মসজিদে ৫০ লাখ টাকা করে পেয়েছে, কিন্তু বিরোধীদলকে ১০টা কিংবা ২০টা মসজিদ দিয়েছে।”

বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরা হলেও, প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, তারা প্রতিকার পাননি। তিনি বলেন, “সরকারকে চাপ সৃষ্টি করে জনগণের অধিকার আদায় করা ছাড়া আমাদের কিছুই করার নেই।”

রাজনৈতিক বিশ্লেষক মেজবাহ-উল-আজম সওদাগর বলেন, “বিরোধীদল এবং সরকারি দলের মধ্যে পার্থক্য দেখা গেলে তথ্য প্রমাণ নিয়ে কথা বলা উচিত।”

বিরোধীদলের দাবি, নির্বাচিত এমপিদের সমানভাবে মূল্যায়ন না করলে, জনগণের ভোটও অবমূল্যায়িত হয়।

বিজ্ঞাপন