রাজধানীর ভাষানটেক থানা যুবলীগের সহসভাপতি শাহ আলম অনিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহ আলম অনিকের বাবার নাম আবু সাঈদ এবং তার গ্রামের বাড়ি নরসিংদীতে। তিনি রাজধানীর মিরপুরের পর্বত সেনপাড়া এলাকায় বসবাস করতেন।
এর আগে, শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ছোট ভাই মোতাহার হোসেন খান সুফলকেও গ্রেফতার করা হয়।