মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জনস্বার্থের বিরুদ্ধে সরকারের সিদ্ধান্তে প্রতিরোধ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামী

জামায়াতে ইসলামী সরকারের বিরুদ্ধে জনস্বার্থে প্রতিরোধ গড়ার ঘোষণা দিয়েছে।

জনস্বার্থের বিরুদ্ধে সরকারের সিদ্ধান্তে প্রতিরোধ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামী

জনস্বার্থের বিরুদ্ধে সরকার কোনো সিদ্ধান্ত নিলে প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বাটেক্সপো নেতৃবৃন্দের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, গতানুগতিক বিরোধী দলের মতো বিরোধিতার জন্য বিরোধিতা নয়, জনস্বার্থে গঠনমূলক ভূমিকা পালন করবে বিরোধী দল।

সভায় বাটেক্সপো নেতৃবৃন্দ ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও পরামর্শ তুলে ধরেন। এসব দাবি সরকারের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন বিরোধীদলীয় নেতা।

বিজ্ঞাপন