জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বৃহস্পতিবার বলেছেন, সরকার বরাবরই ব্যর্থ হয়েছে। তিনি এই মন্তব্যটি জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় করেন।
নাহিদ ইসলাম বলেন, 'এই অধিবেশনের অন্যতম কাজ ছিল সংসদের স্থায়ী কমিটি গঠন কিন্তু তা জুলাই সনদ অনুযায়ী হয়নি। সরকার অক্ষরে অক্ষরে জুলাই সনদ পালন করার কথা বললেও সংসদীয় কমিটি গঠনের সময় সরকার সেচ্ছাচারিতা করেছে।'
তিনি আরও উল্লেখ করেন, 'তারা অধ্যাদেশ ল্যাপস করেছিল এবং বলেছিল আরো ভালো আইন তারা প্রণয়ন করবে।' নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর বক্তব্যকে হতাশাজনক হিসেবে অভিহিত করে বলেন, 'সামগ্রিকভাবে দেশের যেই অবস্থা, আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে দিকনির্দেশনা আশা করেছিলাম।'
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী লং মার্চের বিরোধিতা করেছে। লং মার্চের কারণে গ্যাস–বিদ্যুৎ সংকট নিয়ে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন।'
নাহিদ ইসলাম আরও বলেন, 'দিল্লিতে আওয়ামী লীগের কর্মকাণ্ড ভারত সরকার যে সহায়তা করছে সে বিষয়ে কোনো কথা বলেনি। ঋণখেলাপির কথা বলে সরকার অথচ তারাই ঋণখেলাপিদের সংসদে নিয়ে এসেছে।'
তিনি গ্যাস, বিদ্যুৎ ও সারের সমস্যার সমাধানে সরকারের অক্ষমতার কথা তুলে ধরেন।