বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপি ধীরে ধীরে স্বৈরাচারী রূপ নিচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ধীরে ধীরে স্বৈরাচারী রূপ নিচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার কারণে গ্রেফতার হচ্ছে নাগরিকরা।

বিএনপি ধীরে ধীরে স্বৈরাচারী রূপ নিচ্ছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করার কারণে গ্রেফতারের ঘটনা তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, বর্তমান সরকার ও দলীয় কার্যক্রমের ফলে বিএনপি ধীরে ধীরে স্বৈরাচারী রূপ ধারণ করছে।

২৬ অক্টোবর, সোমবার গাজীপুরে একটি সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারকে সমালোচনা করলেই মুক্তমনা ও সাধারণ নাগরিকদের গ্রেফতার করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড জনগণের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকারের ওপর সরাসরি আঘাত করছে।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের আধিপত্য বিস্তারের সমালোচনা করে তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু করতে না পারলে বর্তমান সরকার ও নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ হবে।

নাহিদ ইসলাম অতীতের নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, যদি আবারও দলীয়করণের মাধ্যমে প্রহসনের নির্বাচন করার চেষ্টা করা হয়, তবে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এনসিপি রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

বিজ্ঞাপন