বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘বিক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধা’ ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মুক্তিযোদ্ধাদের একের পর এক হামলা ও অবমাননার শিকার হতে হচ্ছে। বক্তারা বলেন, কখনও গলায় জুতা পরানো হচ্ছে, আবার কখনও জানাজা ও দাফনে বাধা দেওয়া হচ্ছে। একাত্তরের পরাজিত শক্তিরা এখনও মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করছে বলে তারা উল্লেখ করেন।

বক্তারা পুলিশকে ধন্যবাদ জানিয়ে মুক্তিযোদ্ধাদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দেন। তারা আগামী ডিসেম্বরে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান।

বিজ্ঞাপন