ফ্রান্সের রাজধানী প্যারিসে নতুন করে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতির মধ্যে পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছে। এই অভিযানে ছুরি, গ্যাস মাস্কসহ বিভিন্ন নিষিদ্ধ সরঞ্জাম জব্দ করা হয়েছে। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।
প্যারিসে বিক্ষোভের প্রেক্ষাপটে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে শহরজুড়ে এই তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে জব্দ করা সামগ্রীর মধ্যে একটি ছুরি, একাধিক গ্যাস মাস্ক, একটি হেলমেট, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, কয়েকটি লাঠি এবং সুরক্ষাচশমা অন্তর্ভুক্ত রয়েছে।
ফরাসি রাজধানীর পুলিশ প্রিফেকচার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছে, ‘অসৎ উদ্দেশ্য নিয়ে রাজধানীতে আসতে পারে, এমন ব্যক্তিদের নিরুৎসাহিত করতে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে।’
কর্তৃপক্ষ আরও জানায়, এসব অভিযানে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের পরিচয়, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ কিংবা জব্দ করা সামগ্রী কী উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বিক্ষোভের আগে রাজধানীতে নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে এসব তল্লাশি চালানো হচ্ছে।