বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার মোতায়েন, নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার মোতায়েন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার মোতায়েন, নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে ৮ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। আজ বুধবার সকালে বেদগ্রামে ২৩ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক আসাদুজ্জামান গনী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আনসার সদস্যরা মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার না করে কৌশল প্রয়োগে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন। তারা গোপালগঞ্জ জেলার সদর, টুঙ্গিপাড়া, বিশ্ববিদ্যালয় ও বিসিক এলাকায় পুলিশ ও বিজিবির সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষা করবেন।

এছাড়া, প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রত্যুষ কুমার মজুমদার।

বিজ্ঞাপন