বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকায় যানজট নিরসনে মনোরেল চালুর পরিকল্পনা করছে সরকার

ঢাকায় যানজট নিরসনে সরকার মনোরেল চালুর পরিকল্পনা করছে।

ঢাকায় যানজট নিরসনে মনোরেল চালুর পরিকল্পনা করছে সরকার

ঢাকার তীব্র যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থাকে আধুনিকায়ন করতে সরকার মনোরেল চালুর বিষয়ে চিন্তাভাবনা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে রাজধানীর ৫০টি পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা কার্যকর হবে। সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

তারেক রহমান জানান, নগরবাসী ইতোমধ্যে নতুন সিগন্যাল লাইট বসানো দেখতে পাচ্ছেন, যদিও সেগুলো এখনো পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করেনি। তবে সরকারের আশা, আগামী দুই মাসের মধ্যে এই এআই সিগন্যালগুলো সচল হবে, যা ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনবে।

তিনি আরও বলেন, যানজট নিরসনে দীর্ঘমেয়াদি ও আধুনিক পরিকল্পনার অংশ হিসেবে মেট্রোরেল ইতোমধ্যে বেশ কয়েকটি রুটে চলাচল করছে। বাকি রুটগুলোর কাজও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মনোরেল চালুর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি অপেক্ষাকৃত ছোট ও সরু জায়গার ভেতর দিয়েও চলাচল করতে সক্ষম। ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি ও সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকার ভেতরের রাস্তাগুলোতেও মনোরেল চালু করা সম্ভব হবে।

বিজ্ঞাপন