বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কাফরুলে শ্রমিকদের বিক্ষোভে ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিস্থিতি থমথমে

কাফরুলে শ্রমিকদের বিক্ষোভে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা, পুলিশ নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ব্যবহার করেছে।

কাফরুলে শ্রমিকদের বিক্ষোভে ধাওয়া-পাল্টা ধাওয়া, পরিস্থিতি থমথমে

রাজধানীর কাফরুলে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১৪ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, লোড স্টার ও মিড এশিয়া ফ্যাশন কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। দুইটি কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় ৫ হাজার। আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরাও এই আন্দোলনে যোগ দেয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেখানে পুলিশের বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে কারখানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিজ্ঞাপন