বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান খ্রিস্টান সম্প্রদায়ের জন্য

বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রী ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন।

প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান খ্রিস্টান সম্প্রদায়ের জন্য

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদিত ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে এ অনুদানের চেক তুলে দেন।

গত বছর এ খাতে অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে ৩ কোটি টাকা অনুমোদন করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

বিজ্ঞাপন