প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি অনুদান চুক্তি ও একটি অভিপ্রায়পত্র সই হয়েছে।
জাপান সরকার বাংলাদেশকে উপকূলীয় নিরাপত্তা জোরদারে ১ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার মার্কিন ডলার অনুদান দেওয়ার চুক্তি করেছে।
এছাড়া, বাংলাদেশের অর্থনৈতিক খাতে সহায়তা বৃদ্ধির জন্য জাপান একটি সমঝোতা স্মারক সই করেছে। কৃষি, বনায়ন ও মৎস্য খাতে সহযোগিতা বাড়াতেও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
দক্ষতা উন্নয়ন কর্মসূচি নিয়েও আলাদা একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সরকারি চুক্তি ও সমঝোতার পাশাপাশি বেসরকারি খাতে ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে।
বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে বর্তমান সরকার কাজ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।