মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বাংলাদেশ-জাপান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানকে বিনিয়োগের আহ্বান জানান।

বাংলাদেশ-জাপান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাপান-বাংলাদেশ সামিট বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ ও জাপানের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ এসেছে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ ও জাপানের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের উপর নির্ভর করে।’ তিনি উল্লেখ করেন, দুই দেশের বন্ধুত্বকে অর্থনৈতিক সুযোগ ও অভিন্ন সমৃদ্ধির শক্তিশালী ভিত্তিতে রূপান্তর করা উভয় দেশের লক্ষ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, বাংলাদেশে অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি বঙ্গোপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। তিনি জানান, জাপান বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে।

তাকাইচি আরও বলেন, বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান। বাংলাদেশে মেরিটাইম সেফটির জন্য জাপান সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

এছাড়া, বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্টকে যুগোপযোগী করার বিষয়ে দুই দেশের ঐকমত্যের কথাও জানান জাপানের প্রধানমন্ত্রী।

এর আগে, জাপান-বাংলাদেশ সামিট বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তারেক রহমান। এসময়, জাপানের প্রধানমন্ত্রী কার্যালয়ে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান শেষে, প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক স্বাগত জানান সানায়ে তাকাইচি।

বিজ্ঞাপন