বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ৬৪, নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে
রাজনীতি

২০২৭ সালে ঢাকায় ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস সামিটের আয়োজন

২০২৭ সালে ঢাকায় ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস সামিট আয়োজনের পরিকল্পনা করেছে বিবিসিসি।

২০২৭ সালে ঢাকায় ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস সামিটের আয়োজন

যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ সহযোগিতা জোরদার করতে ২০২৭ সালে ঢাকায় একটি বিজনেস সামিট আয়োজনের পরিকল্পনা করেছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি কোয়ালিশন (বিবিসিসি)।

এই সামিটের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের ক্রয়ক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গঠন করা হচ্ছে পারচেসিং কনসোর্টিয়াম। রোববার (২৫ অক্টোবর) লন্ডনে অনুষ্ঠিত ‘অ্যান ইভনিং উইথ হোপস ফাউন্ডেশন—বিজনেস, ফিলানথ্রপি অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস’ অনুষ্ঠানে এসব পরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন খাতের ব্যবসায়ী, উদ্যোক্তা, পেশাজীবী ও কমিউনিটি নেতারা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপস ফাউন্ডেশন বাংলাদেশের প্রেসিডেন্ট এনায়েতউদ্দিন খান কায়সায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিবিসিসির সেক্রেটারি জেনারেল আব্দুল শুকুর খালিসাদার।

এনায়েতউদ্দিন খান বলেন, বাংলাদেশি ও ব্রিটিশ-বাংলাদেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে সংযোগ তৈরি করতে হোপস ফাউন্ডেশন কাজ করবে। তিনি উল্লেখ করেন, ব্রিটেনে বাংলাদেশি উদ্যোক্তারা রেস্টুরেন্ট ও সেবা খাতে সফল হলেও অন্যান্য খাতে তাদের যোগাযোগ বৃদ্ধি প্রয়োজন।

বিবিসিসির সেক্রেটারি জেনারেল আব্দুল শুকুর খালিসাদার জানান, পারচেসিং কনসোর্টিয়ামের মাধ্যমে ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সম্মিলিত ক্রয়ব্যবস্থার আওতায় আনা হবে। এতে তারা বড় উৎপাদনকারী ও সরবরাহকারীদের কাছ থেকে কম দামে পণ্য কেনার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, যুক্তরাজ্যের অনেক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে প্রবেশে আগ্রহী এবং বাংলাদেশের বড় শিল্পগোষ্ঠী ও করপোরেট প্রতিষ্ঠানগুলোরও উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, ব্যবসায়িক উদ্যোগ ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরস্পরের পরিপূরক হতে পারে এবং দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। বিবিসিসি জানিয়েছে, যুক্তরাজ্য থেকে একটি ব্যবসায়িক প্রতিনিধিদল ঢাকায় গিয়ে ব্রিটিশ-বাংলাদেশি এসএমই উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে।

বিজ্ঞাপন