পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ক্রসফায়ার সংক্রান্ত বক্তব্য ভুলবশত: হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, ক্রসফায়ার এবং গুম প্রতিরোধে প্রয়োজনে বিদ্যমান আইনের বাইরে নতুন আইন প্রণয়ন করা হতে পারে। গুমের সংস্কৃতি চিরতরে বন্ধে সরকারের দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে।
এ দিন, সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বিশেষ কমিটির নবম বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতন, গুম ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন কমিটির সদস্যরা।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, গুম এবং হেফাজতে মৃত্যুর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। তিনি মিরাজ শেখের গুমের ঘটনায় সরকারের চলমান তদন্তের বিষয়েও কথা বলেন।
মন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকেও এ বিষয়ে স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানানো হয়েছে।