রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গুমের শিকারদের বিচার নিশ্চিত করতে নতুন আইন প্রণয়ন

গুমের শিকারদের বিচার পাওয়ার আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন আইন প্রণয়নের ঘোষণা।

গুমের শিকারদের বিচার নিশ্চিত করতে নতুন আইন প্রণয়ন

গুমের শিকার ব্যক্তিদের বিচার পাওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, সরকার নতুন আইন প্রণয়ন করছে, যা গুমের শিকার প্রতিটি ভিকটিমকে বিচার প্রাপ্তির সুযোগ দেবে।

আজ শনিবার রাজধানীর একটি অনুষ্ঠানে মন্ত্রী বলেন, 'গুমের শিকার যেই হবে সে বিচার পাবে। আইনের সংশোধনের সময় সবসময় থাকবে তবে আইন আনাটাই বড় বিষয় ছিল যা সরকার করেছে।'

সালাউদ্দিন আহমেদ আরও উল্লেখ করেন, 'গুমের শিকার ব্যক্তিদের কেন্দ্র করে আন্ডার মাইনিং করার একটি অপচেষ্টা চলছে।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতীতে গুমের শিকার এবং বর্তমানে চট্টগ্রাম-৭ আসনের বিএনপি দলের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেন, 'বিচারের যায়গায় কোন ধরনের ফাক-ফোকর রাখতে চায় না বিএনপি সরকার। এ বিষয়ে একটি আইন পাশ করা হচ্ছে। গুমের ছিলছিলা বন্ধ হয়ে যাচ্ছে।'

মন্ত্রী জানান, গুমের পেছনে যারা মাষ্টার মাইন্ড তারা বর্তমানে কারাগারে রয়েছে এবং যারা গুমের সাথে জড়িত, তারা কেউই পার পাবে না।

গত ২৭ আগস্ট জাতীয় সংসদের চলমান তৃতীয় অধিবেশনে উত্থাপিত হয় 'গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬'। তবে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী ১১ দলীয় জোটের নেতারা এই আইনটির কার্যকারিতা এবং তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিজ্ঞাপন