রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপি আত্মসমর্পণ করার দল নয়: সমাজকল্যাণমন্ত্রী

বিএনপি আত্মসমর্পণ করার দল নয়, মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপি আত্মসমর্পণ করার দল নয়: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো দেশ ছেড়ে যায়নি এবং তারা আত্মসমর্পণ করার দল নয়।

তিনি শনিবার (২৯ আগস্ট) দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, অনেকেই মনে করেন বিএনপিকে ধাক্কা দিলেই তারা চলে যাবে, কিন্তু অতীতে যারা এ ধরনের কথা বলেছেন, তারা আজ দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

বিএনপির নেতা শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়া কখনো আত্মসমর্পণ করেননি এবং জনগণকে একা ফেলে পালাননি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল, যা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রস্তুত। যারা বিএনপিকে ভয় দেখান, তাদের গণতন্ত্রের ভাষায় কথা বলার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্র রক্ষা ও পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছে এবং জনগণের পাশে থেকে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন